২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসের ধাক্কায় শিশু নিহত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম জাহিদুল ইসলাম (৭)। বাবা তরিক উল্লাহ মিরপুর চিড়িয়াখানা বাসবাস করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিড়িয়াখানা রোডে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদুল আহত হয়। বিকাল ৪টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ধারণা, জাহিদুল ওই সময় রাস্তায় পাশে খেলা করছিল। জাহিদুলের লাশ ঢামেক মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৩১ ঘ.