২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্রীর ল্যাপটপ ছিনতাই

রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় রিকশা থেকে পড়ে আহতও হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় রিকশা থেকে পড়ে আহতও হন তিনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনায় আহত রোকেয়া হলের ছাত্রী নারগিস সুলতানা এ্যানি (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ্যানি জানান, সকালে কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়া জন্য হল থেকে রিকশায় করে যাচ্ছিলেন। হাইকোর্টের সামনে আসামাত্র একটি সাদা মাইক্রোবাসে করে ৪/৫ যুবক তার রিকশার গতিরোধ করে তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ব্যাগ ছিনিয়ে নেয়। তারা ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে আঘাত পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮০৮ ঘ.