২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের জবাই করা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

গাজীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাওরাইদের জাহাঙ্গীরপুরে ক্ষীরু নদীর পাশ থেকে মো. কবির হোসেনের (২২) লাশ উদ্ধার করা হয়। কবির জাহাঙ্গীরপুর গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতের কোন এক সময় কবিরকে জবাই করে লাশ নদীর পারে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ জানান, কবির কাঁঠালের ব্যবসা করতেন। রোববার বিকালে পাইকারদের কাছ থেক কাঁঠাল সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি কবির। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪৩৭ ঘ.