২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মী আটক

বিএনপির মহাসমাবেশের একদিন আগে সিরাজগঞ্জে দলের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিরাজগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশের একদিন আগে সিরাজগঞ্জে দলের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় রোববার সন্ধ্যায় বিভিন্ন যানবাহন থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন শহরের হোসেনপুর মহল্লার রাশেদ খান লেবু (৪৫), একডালা মধ্যপাড়ার রমজান আলী (২৮), মাসুম হোসেন (২৯), টিটু সেখ (৩২), সয়দাবাদ পূনর্বাসন এলাকার ইব্রাহিম হোসেন (৩৭), পঞ্চসোনার আবুল কাশেম (২০), জাহাঙ্গীর হোসেন (২০), রুবেল হোসেন (২০) এবং টাঙ্গাইলের আশিকপুরের আজিজল হক (৩২)। সিরাজগঞ্জ সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ঢাকার সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশংকায় সিরাজগঞ্জ শহর ও মহাসড়কে ঢাকামুখী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.