২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে এক গৃহবধুকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মতজুল পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

সিরাজগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে এক গৃহবধুকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মতজুল পলাতক রয়েছেন। শনিবার রাতে উপজেলার রয়নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন (২৫) উপজেলার রয়নাপাড়া গ্রামের বখত জামালের মেয়ে। বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিয়ের পর থেকেই মতজুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিল। মতজুল যৌতুকের দাবি করায় স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মতজুল তার স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে জাহানারার বাড়ির লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ ঘটনার পর থেকে মতজুল পলাতক রয়েছেন। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউলা গ্রামে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বখত জামাল মতজুলকে আসামি করে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫২ ঘ.