২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যৌনকর্মীদের উচ্ছেদে সমাবেশ

মাদারীপুর শহরের যৌনকর্মীদের উচ্ছেদের হুমকি দিয়েছে ইসলাহে কওম পরিষদ নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

মাদারীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের যৌনকর্মীদের উচ্ছেদের হুমকি দিয়েছে ইসলাহে কওম পরিষদ নামের একটি সংগঠন। রোববার সকালে এক সমাবেশ থেকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কয়েকশ’ বছরের পুরনো এই পল্লীর যৌনকর্মীদের উচ্ছেদ করা হবে বলে তারা জানায়। উচ্ছেদ অভিযানে সমর্থন দেওয়ার জন্য শনিবার সকাল থেকে শহরে মাইকিং, পোস্টারিং ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। মাদারীপুর ইসলাহে কওম পরিষদের আহ্বায়ক ও শাহ মাদার দরগাহ শরীফের পীর মাওলানা শরীফ মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকালে মাদারীপুরের প্রধান এই সামাজিক ব্যাধির উচ্ছেদে সব ধর্মপ্রাণ মুসল্লির সমাবেশ হবে।” এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশ থেকে যাতে কোনো হামলা হতে না পারে সেজন্য কড়া পুলিশ পাহারা থাকবে। যৌনকর্মীদের নেত্রী মমতা কর্মকার বলেন, “আগামীকাল সকালে জেলার হুজুরদের সংগঠন মাদারীপুর ইসলাহে কওম পরিষদ যৌনপল্লী উচ্ছেদের জন্য হামলা করবে। “আমাদের বিভিন্ন সময় নানা মহল থেকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। যৌনপল্লী ছেড়ে না গেলে লুটপাট ও অগ্নিসংযোগ করে আমাদের পুড়িয়ে মারার হুমকি আসছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩০০ ঘ.