২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতের দুটি ঘটনায় শনিবার এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নীলফামারী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতের দুটি ঘটনায় শনিবার এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জলঢাকার শিমুলবাড়ি ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের তফেল উদ্দীনের ছেলে একাববর আলী (৩২) ও তার স্ত্রী মেহের বানু (২৬) এবং গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের আফাজ উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম (৫৮)। জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাব্বর আলী ও মেহের বানু সকালে বাড়ির আঙ্গিনায় এবং মমতাজ বেগম বাড়ির বাইরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৮১৪ ঘ.