নড়াইল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অবৈধ’ যানবাহন বন্ধের দাবিতে নড়াইল-যশোর, নড়াইল-নওয়াপাড়া সড়কে ছয় ঘণ্টা পর আবার যান চলাচল শুরু হয়েছে।
শনিবার দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টা থেকে আবার চলাচল শুরু হয়।
প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন থেকে নছিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন আর জেলার প্রধান সড়কগুলোতে চলাচল করবে না এবং ব্যাটারি চালিত ইজিবাইক কেবলমাত্র শহরের মধ্যে চলাচল করবে।
প্রশাসনের এমন আশ্বাস পেয়ে আবার বাস চলাচল শুরু করেনে তারা।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা বলেন, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের বৈঠক সফল হওয়ায় বাস চলাচল শুরু হয়েছে।
ইঞ্জিনচালিত নছিমন, করিমন বন্ধের দাবিতে শনিবার দুপুর ১টা থেকে নড়াইল-যশোর, নড়াইল-নওয়াপাড়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.
bdnews24