২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন কেড়ে নিল গিয়াসের ৩ সন্তান

রান্নার জন্য ঘরের ভেতর মায়ের ধরানো চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে মারা গেল নোয়াখালীর চর ক্লার্কের এই তিন শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নোয়াখালী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিদগ্ধ হয়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। চর ক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চর বায়েজীদ গ্রামে শুক্রবার রাতে এই অগ্নিকা- ঘটে। নিহত তিন শিশু ফকির (৯), আয়েশা (৬) ও সম্পদ (২) দক্ষিণ চর বায়েজীদ গ্রামের গিয়াস উদ্দিনের সন্তান। চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন সরকার জানান, শুক্রবার রাত ৯টার দিকে গিয়াস উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম ঘরের ভেতর খড় জ্বালিয়ে ভাত রাঁধছিলেন। এ সময় তিন সন্তান ফকির, আয়েশা ও সম্পদ ঘরে চৌকির ওপর খেলছিল। এক সময় আয়েশা বাইরে গেলে চুলা থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনের তাপ সহ্য করতে না পেরে শিশুরা চৌকির নিচে আশ্রয় নেয়। আগুন নেভাতে লোকজন ছুটে এলেও শিশুদের বাঁচাতে পারেনি। চৌকির নিচ থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১২ ঘ.