ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি এবং বাংলা কলেজ এলাকা থেকে শুক্রবার রাতে ছিনতাইকারী সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে পোড়াবস্তি থেকে সাতজনকে গ্রেপ্তার এবং কয়েকটি চাপাতি ও দা উদ্ধার করা হয়।
এছাড়া রাত ১০টার দিকে বাংলা কলেজের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে ছয়টি ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ওই বাসটিও আটক করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
গ্রেপ্তার সবাই ছিনতাইবারী বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০০৭ ঘ.
bdnews24