২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ৯টি হোটেলে ভাংচুর, অগ্নিসংযোগ

অসামাজিক কাজ চালানোর অভিযোগে সাভারের আশুলিয়ায় নয়টি আবাসিক হোটেলে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে মুসল্লিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

সাভার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসামাজিক কাজ চালানোর অভিযোগে সাভারের আশুলিয়ায় নয়টি আবাসিক হোটেলে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের কয়েক শ’ মুসল্লি একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের এসব হোটেলে হামলা চালায়। হামলার শিকার হয়েছে- হোটেল মিলন ইন্টারন্যাশনাল, হোটেল ডি রিফাজ ইন্টারন্যাশনাল, রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল, হোটেল ডি ফ্যান্টাসী আবাসিক, প্যালেস ডি আশুলিয়া, হোটেল হলিডে ইন্টারন্যাশনাল, হোটেল নির্জন, হোটেল ব্রাদার্স ও হোটেল বাল্যবন্ধু প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মার নামাজের পর কয়েক শ’ মুসল্লি একত্রিক হয়ে হোটেলগুলোর আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। হোটেলের খাট ও আসবাবপত্র মহাসড়কে ফেলে জ্বালিয়ে দেয়। ওই সময় ভয়ে হোটেল মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, হোটেলগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা হবে না বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.