২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা নিয়ে পালালেন’ ব্র্র্যাককর্মী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্র্র্যাকের এক মাঠকর্মী বেশকিছু টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

লালমনিরহাট, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্র্র্যাকের এক মাঠকর্মী বেশকিছু টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তুষভা-ার শাখার কর্মী আমিনুর রহমান রতন এবং তার পরিবার গত এক সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন বলে জানায় ব্র্যাক কর্তৃপক্ষ। ব্র্যাক সমিতির সদস্যরা জানান, রতন তার স্ত্রীকে নিয়ে তুষভা-ারে ভাড়া বাসায় থাকতেন। মাঠকর্মী হিসেবে এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত লেনদেন করতেন তিনি। রতনের স্ত্রীও এলাকায় একটি বিউটি পার্লার খোলেন। বিভিন্ন কাজের নামে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে তিনি অন্তত ২০ লাখ টাকা সংগ্রহ করেন বলে জানান কয়েকজন ভুক্তভোগী। তুষভান্ডার বাজারের প্রকৃতি ডিজিটাল স্টুডিও’র মালিক ইব্রাহীম সরকার লিটন বলেন, ব্র্যাক থেকে ঋণ নেওয়ার পর রতন ‘নানা অজুহাতে’ তার কাছ থেকে এক লাখ টাকা ধার হিসেবে নেন। এভাবে আরো ব্যবসায়ীর কাছ থেকে রতন টাকা ধার নেন বলে জানান ইব্রাহীম। ব্র্যাকের ওই শাখার ব্যবস্থাপক একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রতন ব্র্যাকের নিজস্ব তহবিলের পাঁচ লাখ ৮৩ হাজার টাকা এবং ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে গেছে। গত সাত দিন যাবত রতন ও তার পরিবার নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানান একরামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৫ ঘ.