২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীতে ট্রাক চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে ট্রাক চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শুক্রবার ভোর পাঁচটার দিকে বায়েজীদ থানার শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলম (৩০) বরিশালের বাসিন্দা। আর আহত ভ্যানচালকের সহকারী মো. শাহ আলম (২৫) কিশোরগঞ্জের বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির হাবিলদার অসীম দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শেরশাহ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে মো. জাহাঙ্গীর আলম ও শাহ আলম আহত হয়। গুরুতর অবস্থায় দু’জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় বলে জানান অসীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/১৯৪৪ ঘ.