২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

সিরাজগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চান্দাইকোনা পৌঁছলে বিপরীতমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই যাত্রী নিহত হন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে গাড়ি দু’টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১২ ঘ.