২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ধানমন্ডি থানার ওসিকে বদলি

সাংবাদিকদের আন্দোলনের মুখে অবশেষে ধানমন্ডি থানার ওসিকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের আন্দোলনের মুখে অবশেষে ধানমন্ডি থানার ওসিকে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিট সার্ভিস) মাসুদুর রহমান শুক্রবার বিকালে বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, “ধানমন্ডি থানার ওসি মো. মনিরুজ্জমানকে ডেমরা থানায় বদলি করা হয়েছে। আর ধানমণ্ডি থানার ওসির দায়িত্ব পালন করবেন ওই থানারই ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।” গত ১১ মে ধানমন্ডির ২ নম্বর সড়কে মোটর সাইকেলে করে অফিসে যাওয়ার পথে মৈত্রী পরিবহনের একটি বাস ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওই দিন দুর্ঘটনার জের ধরে ধানমন্ডি থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদেরকে মারধর ও দুর্ব্যবহারের অভিযোগ উঠে। ওই ঘটনার পর থেকে বিভিন্ন সাংবাদিক সংগঠন ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জমানকে ওই থানা থেকে প্রত্যাহারের জন্য আন্দোলন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/১৭৫২ ঘ.