রংপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন ঘোষণার বাস্তবায়ন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রংপুরে ‘লং মার্চ’ করেছে নাগরিকরা।
বৃহস্পতিবার সকালে জিলা স্কুল থেকে শুরু হয়ে এ লং মার্চ পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে শত শত মানুষ সাইকেল, মোটর সাইকেল ও ট্রাকে করে রংপুর সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ডাকা এ লং মার্চে অংশ নেন। লং মার্চ পৌরসভার বিভিন্ন স্থানে পথসভা করে।
লংমার্চ শুরুর আগে জেলা স্কুলের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরফ উদ্দিন আহাম্মদ ঝন্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান ববি, জাসদ নেতা রফিকুল ইসলাম মুকুল আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৩০ ঘ.
bdnews24