২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ৭ জনের সাড়ে ৬৬ বছর জেল

জোড়া খুনের দায়ে সাতজনকে ৬৬ বছর ছয় মাস সশ্রম কারাদ- দিয়েছে নাটোরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নাটোর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়া খুনের দায়ে সাতজনকে ৬৬ বছর ছয় মাস সশ্রম কারাদ- দিয়েছে নাটোরের একটি আদালত। বৃহস্পতিবার বিকালে নাটোরের জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম চারটি ধারায় অভিযুক্ত করে এই রায় দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাজাপ্রাপ্তরা হলেন- নাটোর সদর উপজেলার চরলক্ষ্মীকোল গ্রামের শহিদুল ইসলাম মুক্তা, মোজাফফর, আব্দুল করিম, মোকছেদ, বকুর, খোকা ও মোতালেব। এদের মধ্যে শহীদুল ইসলাম মুক্তা পলাতক রয়েছেন। আইনজীবী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৭ সালের ৯ অক্টোবর দুপুরে নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে আসামিরা একই গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে হেলাল ও হালিমসহ পরিবারের সদস্যদের কুপিয়ে ও লাঠির আঘাতে জখম করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল ও হালিম মারা যান। এ ঘটনায় আব্দুল হামিদ মোল্লা ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক মামলার রায়ে সাতজনকে ৬৬ বছর ৬ মাসের কারাদ- ও সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দিয়েছে। মামলা চলাকালে দুই আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বাকি সাত আসামিকে আদালত বেকসুর খালাস দেয় বলে জানান আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৪৯ ঘ.