২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের সদর উপজেলায় স্বামীর বড় ভাইয়ের দায়ের কোপে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

গোপালগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের সদর উপজেলায় স্বামীর বড় ভাইয়ের দায়ের কোপে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের ঘেনাশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বন্যা বেগম (২৫) ওই গ্রামের কাউসার শেখের স্ত্রী। তার স্বামীর বড় ভাই জহুর শেখ (৪০)। ঘটনার পর থেকে জহুর শেখ পলাতক রয়েছেন। গোপালগঞ্জের গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির এএসআই সুজিত কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রী সীমা বেগমের সঙ্গে ঝগড়া করার সময় ঠেকাতে গেলে জহুর শেখ বন্যাকে দা কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮২৭ ঘ.