২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়িতে এক কিশোরীর হাত-পা বাঁধা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নোয়াখালী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়িতে এক কিশোরীর হাত-পা বাঁধা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি উপজেলার নওড়ী গ্রামের একটি ডোবা থেকে লুবনা আক্তার (১৬) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। লুবনা উপজেলার নাওড়ী গ্রামের লোকমান হোসেনের মেয়ে। সোনাইমুড়ি থানার উপ-পরিদর্শক মাহবুব জানান, মঙ্গলবার রাতে লুবনা বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাচ্ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। নিহতের ভাই শিপন জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে কল পেয়ে লুবনা ঘর থেকে বের হয়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮২০ ঘ.