নাটোর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া থেকে অস্ত্রসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে নাটোর শহরের চকরামপুর থেকে যুবলীগের ওই নেতাকে আটক করা হয়।
আটক ফরিদ উদ্দিন উপজেলার শুকাস ইউনিয়ন যুবলীগ সভাপতি। ইউনিয়ন পরিষদের মেম্বার।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর আলম জানান, র্যাব-৫ চকরামপুরের একটি বাড়ি থেকে ফরিদকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুসারে বামিহাল গ্রামে তার বাড়ির গোলা ঘর থেকে ১ টি বিদেশি রিভালবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
সিংড়া থানার ওসি ফয়জুর রহমান জানান, এ বিষয়ে র্যাব বাদী হয়ে সিংড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬১৪ ঘ.
bdnews24