২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পোশাক শ্রমিক সাজেদা বেগম (৪৫) কক্সবাজার জেলার রামু থানার মোস্তাক আহমদের স্ত্রী। তিনি চট্টগ্রাম নগরীর খুলগাঁও এলাকার কাশেম কলোনিতে থাকতেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বায়েজিদ থানার বালুচড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন বলে পুলিশ জানায়। বায়েজিদ থানার ওসি উত্তম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারীগামী মাইক্রোবাসটি বালুচড়া এলাকায় ওই পোশাক শ্রমিককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসসহ চালক নূর আলমকে (২৬) আটক করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৭০৬ ঘ.