নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পোশাক কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত শ্রমিক মো. ইউসুফ (২৫) নয়ামাটি এলাকার পোশাক কারখানা রহমান নিটওয়্যারের লাইনম্যান ছিলেন। তার বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলার উত্তর ফ্যাশন গ্রামে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোরে শহরের নয়ামাটি এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে লাশটি ঝুলতে দেখে এলাকাবাসী।
পরে ফায়ার ব্রিগেডের কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ইউসুফরে বা-হাত, ডান পায়ের উরু ও কোমর ভাঙ্গা এবং বুকে ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার পর দুর্বৃত্তরা বহুতল ভবন থেকে লাশ নিচে ফেলে দিলে বৈদ্যুতিক তারে লাশটি আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৩৪২ ঘ.
bdnews24