২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলেস্তরা খসে ১০ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তরা খসে পড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

গোপালগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তরা খসে পড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সদর উপজেলা ১২৩ নং রঘুনাথপুর হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময়ে এ ঘটনা ঘটে। আহত বৃষ্টি, সাধনা, শর্মী, রজিনা, উর্মী, অংকনসহ ওই ১০ শিক্ষার্থীকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছে, দুপুর ২টার দিকে স্কুলের ৩য় শ্রেণীর ক্লাস চলার সময় হঠাৎ ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে। এ সময় ওই শিক্ষার্থীরা আহত হয়। আহত শিক্ষার্থী উর্মী (১০) জানায়, ক্লাস চলার সময় হঠাৎ পলেস্তরা খসে পড়ে। স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা রায় (৪২) বলেন, হঠাৎ করেই এ ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস বলেন, জরুরি ভিত্তিতে স্কুলের ভবন সংস্কার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪৮ ঘ.