২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ ভেড়ামারা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

পল্লী বিদ্যুতের করা মামলায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

কুষ্টিয়া, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী বিদ্যুতের করা মামলায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভেড়ামারার ফকিরাবাদ এলাকায় শাজাহানকে তার বাড়ি থেকে একটি শর্টগান ও ১৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠায় পুলিশ। দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্ল¬ী বিদ্যুতের দৌলতপুর উপজেলার তারাগুনিয়া আঞ্চলিক কার্যালয়ে শাহাজাহান আলী ৯/১০ জন সঙ্গীসহ ডিজিএম মাহাবুবুল হককে গুরুত্বপূর্ণ কয়েকটি কাগজে জোর পূর্বক স্বাক্ষর করানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর থানায় পল্ল¬ী বিদ্যুতের এজিএম আব্দুল বারী এ মামলা করেন। গ্রেপ্তারকৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান নিজেকে নির্দোষ দাবি করে আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, “অস্ত্র ও গুলির বৈধ লাইসেন্স রয়েছে।” এ প্রসঙ্গে ভেড়ামারা মিরপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সি এ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈধ অস্ত্র কোনো অবৈধ কাজে ব্যবহার করা হলে আইনের দৃষ্টিতে তাকে অবৈধভাবে গণ্য করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪১৪ ঘ.