২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তার রাশিয়ার

বাণিজ্য স¤প্রসারণে বাংলাদেশ ও রাশিয়ার বন্দরনগরীর মধ্যে ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য স¤প্রসারণে বাংলাদেশ ও রাশিয়ার বন্দরনগরীর মধ্যে ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ। মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বন্দরনগরী চট্টগ্রাম ও ভøাদিভোস্তকের মধ্যে ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠন জরুরি। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিদ্যুৎ খাতে রাশিয়ান প্রযুক্তি ও বিনিয়োগ কামনা করেন। জবাবে আলেকজান্ডার এ নিকোলেভ বলেন, রাশিয়ার সহায়তায় পরমাণু কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে। বিদ্যুৎ সমস্যাকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি। সভায় চেম্বার জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমানে দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন ডলার। আগামী অর্থবছরে তা ৩৫০ মিলিয়ন ডলারে উন্নীত করতে একসঙ্গে কাজ করতে হবে। অন্যদের মধ্যে সাংসদ এম এ লতিফ, চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, রুশ কনসাল জেনারেল ওলেগ পি. বয়কো প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএল/২১২১ ঘ.