গোপালগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের স্থানীয় একটি দৈনিক পত্রিকা ‘বাংলার প্রাণের’ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলার প্রাণ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম পাঁচ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সৈয়দ মিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, প্রেসক্লাবের অ্যানেক্স ভবনের বাংলার প্রাণ পত্রিকার কার্যালয় সংলগ্ন একটি কক্ষে বিআরটিসি ও পান্না ডিলাক্স পরিবহনের কাউন্টার রয়েছে। মঙ্গলবার সকালে কাউন্টার খোলার পর সন্ত্রাসীরা হামলা চালায়। পরে ভেতরে ঢুকে পত্রিকার কার্যালয় ভাঙচুর করে একটি কম্পিউটার নিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৫১ ঘ.
bdnews24