নারায়ণগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে তিনটি ফার্মেসি ও একটি পানি কোম্পানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে শহরের ডিআইটি এলাকার বাদশা ফার্মেসিকে ৫০ হাজার টাকা, দুলহান ফার্মেসিকে ১০ হাজার টাকা ও কালিরবাজারের লতা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া কালিরবাজারে লাইসেন্স না থাকায় সেফটি অ্যাসোসিয়েটস নামে একটি পানি কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৮ ঘ.
bdnews24