২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপ উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

পদত্যাগী উপউপাচার্য হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ মীজানুর রহমান সরকার সমর্থক শিক্ষকদের নেতা হিসাবে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার তারা শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেও দুজনের কথায়ই স্পষ্ট অভিযোগ, বর্তমান প্রশাসনে তারা কাজ করতে পারছিলেন না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল প্যানেলের ভরাডুবি, উপাচার্য নির্বাচনের জন্য চাপের মধ্যে উপউপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এই সিদ্ধান্ত এল। নীল প্যানেলের নেতৃস্থানীয় শিক্ষক হারুন-অর-রশীদ পদত্যাগের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটা স্থবির অবস্থা চলছে। বিশ্ববিদ্যালয় ঠিকঠাকভাবে চলতে টিমওয়ার্ক প্রয়োজন, এই টিমওয়ার্ক এখানে নেই।” শিক্ষা ও গবেষণায় আরো বেশি মনোযোগ দিতে প্রশাসনিক দায়িত্ব থেকে এই অব্যাহতি নেওয়া বলেও জানান বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্যাতিত এই শিক্ষক। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর উপাচার্য পদে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর উপউপাচার্যের দায়িত্ব পান সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন। গত মাসে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল প্যানেলের পরাজয়ের জন্য অধ্যাপক হারুন ও অধ্যাপক মীজানুরের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন সরকার সমর্থক অনেক শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক নীল দলের এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপউপাচার্য গত বছর জিন প্রকৌশল বিভাগে শিক্ষক হিসেবে তার ছেলেকে নিয়োগ দিতে চেয়েছিলেন। কিন্তু বিরোধিতার মুখে সফল হননি তিনি। এতে মনক্ষুণœ হন তিনি।” স¤প্রতি উপাচার্য পদে নির্বাচন চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান চান হাই কোর্টে রিট আবেদন করেন। অধ্যাপক হারুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চানের ওই পদক্ষেপে নীল দলের শিক্ষকদের মধ্যে বিভেদ দেখা দেয়। এর ফলাফল সিনেট নির্বাচনে পড়ে বলে সরকার সমর্থক শিক্ষকরা মনে করেন। অহিদুজ্জামান চান আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ নেতা হিসেবে ছাত্রসংগ্রাম পরিষদের প্যানেল থেকে ১৯৮৯ সালে ডাকসুর পরিবহন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগী মীজানুর রহমানও যুবলীগের সঙ্গে যুক্ত। সরকার সমর্থক এই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন তিনি। অধ্যাপক হারুন অবশ্য বলেন, কারো প্রতি বিরাগ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেননি তিনি। “সবকিছু মিলিয়ে আমার কারো প্রতি রাগ বা বিদ্বেষ নেই। আমার পরে যারা আসবেন, তারা ভালোভাবে চালাবেন এটাই প্রত্যাশা,” বলেন তিনি। একই আশা প্রকাশ করেন পদত্যাগী কোষাধ্যক্ষ মীজানুর রহমানও। “ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি,” বলেন তিনি। দুজনই জানান, আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বরাবর লেখা পদত্যাগপত্র দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে দিয়ে এসেছেন তারা। দুই সহকর্মীর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য আরেফিন সিদ্দিক এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুনেছি, তবে কনফার্ম না হয়ে কিছু বলতে চাচ্ছি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/২০৩০ ঘ.