২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ‘বাজেট ভাবনা’ তুলে ধরবেন খালেদা

অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপনের দুই দিন আগে মঙ্গলবার বিরোধী দলের বাজেট ভাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 04:06 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপনের দুই দিন আগে মঙ্গলবার বিরোধী দলের বাজেট ভাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ উপলক্ষে বিকাল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলীয় নেতা আজ বিকালে দলের বাজেট ভাবনা উপস্থাপন করবেন। ২০১২-১৩ অর্থ বছরের বাজেটে কোন খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিৎ, অর্থনৈতিক পরিস্থিতির বর্তমান অবস্থাসহ নানা বিষয় তিনি দেশবাসীর সামনে তুলে ধরবেন।” রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রেস সচিব জানান। বিএনপি সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্টারনে www.bnplive.com এ অনুষ্ঠান সরাসরি দেখাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৩-১৩ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। গত বছর বাজেটের আগেও খালেদা জিয়া তখনকার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে দলের বাজেট ভাবনা উপস্থাপন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৯৫০ ঘ.