ঝিনাইদহ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে অপহরণের ছয়দিন পর এক ব্যক্তির লাশ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে হরিণাকুণ্ডুর শ্রীফলতলা গ্রামে জামাল উদ্দিনের (৩০) লাশ পাওয়া যায়। তিনি আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের বাসিন্দা।
আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ মে রাতে নিজ বাড়ি থেকে জামালকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ও করে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
দুপুরে তারাই মোবাইল ফোনে তার স্বজনদের লাশের সন্ধান দেয়।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.
bdnews24