২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮ জনকে দেড় লাখ টাকা জরিমানা

মাংস বিহীন দিবসে মাংস বিক্রি, মাছে ফরমালিন মেশানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামে ৮ জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাংস বিহীন দিবসে মাংস বিক্রি, মাছে ফরমালিন মেশানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামে ৮ জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমাবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি অভিযান দল এ জরিমানা করে। সিসিসি জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- নগরীর কাজীর দেউরী এলাকার কাঁচা বাজারে মাছে ফরমালিন পাওয়ায় এক মাছ বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারে মাংস বিহীন দিবসে মাংস বিক্রির অপরাধে চার মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নুর আহমদ সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সনদ না থাকায় ‘ভারতীয় আয়ুর্বেদীয় ঔষধালয় লি.’ নামের প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর হালিশহরের সুন্দরীপাড়া এলাকার ‘পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিএসটিআই কর্মকর্তা, র‌্যাব ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কর্মকর্তারা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০২৩ ঘ.