ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যম প্রায় সাড়ে ১০ কেটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে চার দিনে রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ওই ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নাহিদুল হক, সিনিয়র অফিসার মারুফ হায়দার, এক্সিকিউটিভ অফিসার জাহিদ হোসেন এবং সিনিয়র অফিসার শহিদুল্লাহ।
গুলশান থানার উপপরিদর্শক মতলুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু আবদুল্লাহ বাদী হয়ে রোববার ওই চার কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।
এ মামলায় রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ১০ দিনের রিমা- চেয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত তারা পরস্পর যোগ সাজসে বিভিন্ন সময়ে ভুয়া নামে ২১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ কেটি ৪৮ লাখ ৭২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। রিমান্ডে তারা কীভাবে এই টাকা জালিয়াতি করেছে সে ব্যাপারে তথ্য বের করার চেষ্টা করা হবে।
এদিকে দুপুরে ঢাকা মহানগর এরফান উল্লাহর আদালতে ওঠানোর পর ১০দিনের রিমান্ড এবং জামিনের শুনানি হয়। পরে আদালত জামিনের আবেদন নাকচ করে চার দিনে রিমান্ডে পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এএল/১৭৪৭ ঘ.
bdnews24