নরসিংদী , জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে পাঁচ শ্রমিক আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রের ২ নম্বর ইউনিটে মেরামত করার সময় আগুন ধরে যায় বলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আখতারুল ইসলাম জানিয়েছেন।
আহতের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৬২২ ঘ.
bdnews24