২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বজ্রপাত ও গাছচাপায় ২ জনের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় রোববার ঝড়ের সময় বজ্রপাত ও গাছচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হন সাত জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

জয়পুরহাট, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদর উপজেলায় রোববার ঝড়ের সময় বজ্রপাত ও গাছচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হন সাত জন। নিহতরা হলেন বামনপুর গ্রামের বিপু চন্দ্র (৩৯) ও হিচমী গ্রামের নবিউল ইসলাম (৪২)। আহতদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে বিপু চন্দ্র এবং গাছ চাপা পড়ে নবিউল ইসলামের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২১৯ ঘ.