সিরাজগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।
রোববার দুপুরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনায় পাঁচজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাসেল আলম (২৮) ওয়ান ব্যাংক শাহজাদপুর শাখার কর্মরত ছিলেন। তিনি কাজীপুর উপজেলার আসাদুজ্জামানের ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্যাংকলরিটি যাত্রীবাহী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে ধাক্কা দিলে ছয়জন আহত হন।
গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর রাসেলের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৪ ঘ.
bdnews24