২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল পোশাক কারখানা

গাজীপুর সদর উপজেলার জরুন এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 03:20 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

গাজীপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার জরুন এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে ইসলাম গার্মেন্টস ফ্যাশন নামের ওই কারখানায় আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইসলাম গার্মেন্টের পরিচালক সাকের আহমেদ জানান, আগুনে কারখানার যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। তিনি জানান, রাত পৌনে ৮টার দিকে কারখানার তৃতীয় তলার কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, সাভার ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আবু জাফর বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।” সাকের আহমেদের দাবি, অগ্নিকা-ে কারখানার প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১৫ ঘ.