২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে দুই হিজবুত তাওহিদ সদস্য আটক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জিহাদি প্রচার চালানোর সময় হিযবুত তাওহিদের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

রাজবাড়ী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জিহাদি প্রচার চালানোর সময় হিযবুত তাওহিদের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে আটটি জেহাদি বই, প্রচারপত্র ও একটি অ্যালবাম উদ্ধার করা হয়। বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রহমান জানান, শুক্রবার বিকালে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী। আটকরা হচ্ছে- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামের আকবর হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন (৩৫) ও একই উপজেলার হরেকেষ্টপুর মো.সামসুদ্দিন আহমেদের ছেলে মো. সাজেদুর রহমান (৩৮)। ওসি আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিযবুত তাওহিদের লক্ষ্য ও উদ্দেশ্য, জিহাদ বিষয়ক কয়েকটি বই ও লিফলেট বিলি করার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। হিজবুত তাওহীদ নিষিদ্ধ না হলেও সরকারের সন্দেহভাজন জঙ্গি সংগঠনগুলোর একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৫৭ ঘ.