২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ বছর পর দখল উচ্ছেদ

চাঁদপুর শহরের নিশিবিল্ডিং এলাকায় ৫৩ বছর ধরে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চাঁদপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের নিশিবিল্ডিং এলাকায় ৫৩ বছর ধরে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেলের উপস্থিতিতে খাস জমিতে গড়ে ওঠা বসতঘর স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি জেলা প্রশাসনের এক নম্বর খাস খতিয়ান ভূমি।” এখানে দীর্ঘদিন ধরে হানিফ ভূঁইয়া নামের এক ব্যক্তি অবৈধভাবে বসবাস করে আসছিল বলে জানান তিনি। উচ্ছেদ হওয়া হানিফ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে অন্যায়ভাবে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে।” তিনি জানান, এখানে মোট জমির পরিমাণ ৯১.৭২ শতাংশ। এর ৬২ শতক জুড়ে একটি পুকুর রয়েছে। বাকি ২৮ শতাংশ ভূমি ১৯৫৯ সাল থেকে অস্থায়ী ভিত্তিতে লিজ নিয়ে তিনি এখানে বসবাস করে আসছিলেন। এই ভূমি নিয়ে আদালতে মামলাও রয়েছে বলে জানান তিনি। চাঁদপুর পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. লতিফ মিয়া গাজী জানান, এই খাস জমি অনেক আগে লিজ নিয়ে হানিফ ুভূঁইয়া বসতঘর গড়ে তোলে। তার লিজের মেয়াদ শেষ হলে তাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও তিনি না সরায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪৫৬ ঘ.