মাদারীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে শুক্রবার এক হিযবুত তওহীদ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফাসিয়াতলা ইউনিয়নের দড়িরচর গ্রাম থেকে শহীদুল ইসলাম ফকিরকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন ইসলামী বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
মাদারীপুর র্যাব ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান খান সাংবাদিকদের বলেন, শহীদুরের কাছ থেকে ৮৭টি বই, ৮টি সিডি, ৫টি অডিও ক্যাসেট এবং এক হাজার লিফলেট উদ্ধার করা হয়েছে।
তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.
bdnews24