ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৫২টি নিরাপত্তা বিষয়ক নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন।
বৃহস্পতিবার কমিশনের ২৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদ সভায় সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং চিফ হ্ইুপ আব্দুস শহীদ বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন।
সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপ¯িহত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বাংলাদেশ জাতীয় সংসদের অনুন্নয়ন ও উন্নয়ন খাতে ২০১২-২০১৩ অর্থবছরের জন্য ১৭৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়।
২০১১-২০১২ অর্থবছরের জন্য ১৪০ কোটি টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।
এছাড়া সভায় জাতীয় সংসদের লবিতে কার্পেট পরিবর্তন, সাউন্ড সিষ্টেম আধুনিকায়ন, সংসদ এলাকায় রোড বেরিয়ার নির্মাণ ও সংসদ এলাকার চারদিকে ওয়াকওয়ে ও ফেন্সিং নির্মাণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের সুপারিশ করা হয়।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবন একটি ঐতিহ্যবাহী ভবন। তিনি সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারে বিশেষ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল সিষ্টেম চালু ও অগ্নি নির্বাপণে ফায়ার ডিটেক্টরসহ আধুনিক সরজ্ঞামাদি ¯হাপনের ব্যাপারে গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের স¤প্রচার কার্যক্রমে আরো গতিশীলতা আনতে এবং দর্শকদের কাছে একে আরো আকর্ষণীয় করে তুলতে গুণগত মান সম্পন্ন অনুষ্ঠান নির্মাণ বিশেষ করে শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণ ও স¤প্রচারের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24