ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
সোমবার রাতে বিডিনিউজের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশি নির্যাতনের ঘটনা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।”
সাংবাদিক দম্পতি সাগর-রুনি, ও ফরহাদ খাঁ দম্পতি হত্যাসহ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সরকার প্রতিশ্র“তি ছাড়া কিছুই দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
বি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীসহ বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হওয়া হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০০৪ ঘ.
bdnews24