২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস: বিভিন্ন কলেজে নিয়োগ পেলেন ৫৪৫ জন

আগামী ৩ জুনের মধ্যে তাদের নির্ধারিত কলেজে যোগ দিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের ৫৪৫ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, “নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৩ জুনের মধ্যে নির্ধারিত কলেজে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে চাকরিতে যোগ না দিলে তিনি উক্ত পদে যোগ দিতে সম্মত নন বলে ধরা হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।” যোগ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল থেকে ‘ব্যক্তিগত তথ্যাবলি’ ফরম সংগ্রহ করে তা পূরণ করে যোগদানের ১০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টের কাছে পাঠাতে হবে। এছাড়া যোগদানের ১৫ দিনের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২৩০ ঘ. নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন