চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরমালিনযুক্ত আম বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার নগরীর কোতোয়ালি থানার আবু সৈয়দ দোভাষ মার্কেটে অভিযান চালানোর সময় এই জরিমানা করে পণ্যের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএসইটিআই ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেসার্স মদিনা ফার্মের আমের নমুনায় বিষাক্ত ফরমালিন পাওয়া যায়।
প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ফরমালিন মেশানো ১ হাজার ২০০ কেজি আম ধ্বংস করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম মো. জয়নাল আবেদীন অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ ও র্যাব এতে সহযোগিতা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24