২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 04:57 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

গোপালগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। রোববার রাতে উপজেলার কান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে সুমন রায় (২০) ও একই গ্রামের নরেন রায়ের ছেলে বাবু রায় (২২)। কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া জানান, ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে চালকসহ চারজন কান্দি থেকে মাদারীপুর জেলার কদমবাড়ি গনেশ পাগলের মেলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৯টার দিকে দ্রুতগামী মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কান্দি বাসস্ট্যান্ডের রাস্তার পাশে একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যায়। আহত অপর তিন জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি ঘটলে রাতে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে বাবু মারা যায়। দুর্ঘটনায় মারাত্মক আহত মোটর সাইকেল চালক রাশেদ (২৫) ও কালু মল্লিককে (৩০) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৪০ ঘ.