ঠাকুরগাঁও, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
শনিবার মেয়েটির (১১) বাবা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। রোববার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার উত্তর ঝাঁড়গাঁও গ্রামের আতাউর রহমানের ছেলে রুহুল আমিন (২০) পঞ্চম শ্রেণির ছাত্রীটিকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত।
বৃহস্পতিবার বিকালে স্কুলের পাশ থেকে ওই তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। রাতে ধর্ষণ করে পরদিন ভোরে মেয়েটিকে তাদের বাড়ির পাশে ফেলে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
আসামি রুহুল আমিন পালিয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24