২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ৩৮টি ঘর ভস্মীভূত

রাজবাড়ীর পাংশা উপজেলায় আগুনে ৩৮টি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

রাজবাড়ী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় আগুনে ৩৮টি ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম বলরামপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম মোহন মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে গ্রামের রফিক প্রামাণিকের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ৩৭টি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে এসব ঘরে রক্ষিত ধান, চাল, পাট, পিঁয়াজসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। পাংশা থানার দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, পাংশা ও রাজবাড়ী দমকল বাহিনীর দুটি ইউনিট, বাহাদুরপুর পুলিশ ফাঁড়ি এবং এলাকার লোকজনের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৪৬ ঘ.