নেত্রকোনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণায় নিউটাউন এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
জয় মজুমদার (১৬) নামে ওই ছাত্র শহরের দত্ত উচ্চ বিদ্যালয় থেকে এবার মধ্যমিক পাস করেছিল। সে শহরের বড় বাজারের মৃত প্রফুল্ল মজুমদারের ছোট ছেলে।
নিহতের ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ্র মজুমদার জানান, প্রতিদিনের মতোই দুপুর ২টার দিকে জয় তার বন্ধুদের সঙ্গে নিউটাউন এলাকার বড় পুকুরে øান করতে গিয়ে ডুবে যায়। বিকাল ৩টার দিকে জয়কে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নীলোৎপল তালুকদার জানান, জয়ের পরনে জিন্স প্যান্ট ও ভারি গেঞ্জি ছিল। এ কারণেই পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৪৩ ঘ.
bdnews24