২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

স্বামীর সঙ্গে অভিমান করে রাজধানীর মোহাম্মদপুরে এক মা তার ১০ মাসের শিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 07:09 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর সঙ্গে অভিমান করে রাজধানীর মোহাম্মদপুরে এক মা তার ১০ মাসের শিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১০টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজারে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় পূজা রানী (২২) মারা গেলেও তার ১০ মাসের শিশু জিৎ বেঁচে গেছে। ঘটনার পর তাদের রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর পূজা মারা যান। আহত জিৎকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পূজার স্বামী শান্তনু শোকনের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যায়। পরে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পায় এবং ভেতরে গোঙানির শব্দ শুনতে পান। আশেপাশের লোকের সহায়তায় ঘরের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে তাদেরকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। স্বামীকে আটক করে বিষয়টি জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩০৬ ঘ.