মাদারীপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে চুরি হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। চোররা প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
শাজাহান হাওলাদার সাংবাদিকদের জানান, চোরারা ঘরের জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে। তারা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা, ভিডিও ক্যামেরাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
বাড়ির সদস্যরা ঘুমে থাকায় কেউই চোরের উপস্থিতি টের পায়নি বলে জানান তিনি।
রাজৈর থানার পরিদর্শক মো. নওশের আলী জানান, সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এখনো থানায় কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০০৮ ঘ.
bdnews24