চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলে রাসায়নিক মেশানোয় জড়িতদের শাস্তি দাবি করেছে জনউদ্যোগসহ কয়েকটি সংগঠন।
এই দাবিতে বুধবার নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন বাজারে মৌসুমী ফল উঠলেও নিশ্চিন্ত মনে তা কিনতে পারছেন না ক্রেতারা। কারণ রসালো এসব ফল বিষাক্ত ফরমালিনে ভরে গেছে।
বিষ মেশানো মৌসুমী ফল খেয়ে জনস্বাস্থ্য এখন চরম হুমকির মধ্যে, বলেন তারা।
অসাধু ব্যবসায়ীদের শাস্তি দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের দাবি সমাবেশে জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি নেতা শাহ আলম, শিক্ষক নেতা অশোক সাহা, মুহাম্মদ ইদ্রিছ আলী, সরোজ কান্তি দাশ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমআই/১৯৪১ ঘ.